গাইবান্ধায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন যৌথ বাহিনী

প্রকাশ :

সংশোধিত :

গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা বাজার সংলগ্ন বিএনপির নির্বাচনী অফিসের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়রা অফিসের সামনে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যোগ দেন। যৌথ বাহিনীর উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ককটেলসদৃশ বস্তুটি উদ্ধারের পর নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছেছে।

তিনি আরও জানান, বোমা ডিসপোজাল ইউনিট বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।

atik.mms2014@gmail.com

সর্বশেষ খবর